প্রেসক্লাব যশোরে চ্যানেল আইয়ের বর্ষপূর্তি উদযাপন : বস্তুনিষ্ঠ সংবাদ ও গণমুখী সাংবাদিকতার প্রশংসা

প্রেসক্লাব যশোরে চ্যানেল আইয়ের বর্ষপূর্তি উদযাপন : বস্তুনিষ্ঠ সংবাদ ও গণমুখী সাংবাদিকতার প্রশংসা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সারাদেশের মতো যশোর জেলাতেও আনন্দঘন পরিবেশ ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে প্রেস ক্লাব যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে এক সুধী সমাবেশ, আলোচনা সভা ও প্রীতি কেক কাটার আয়োজন করা হয়।

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তৃতা জ্ঞাপন করেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন টিপু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, নতুন সকালের বার্তার সম্পাদক এম আইউব এবং চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান।

আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা বলেন, “সুদীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলায় চ্যানেল আই বাংলাদেশের গণমাধ্যম জগতে এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে। বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ প্রচারের পাশাপাশি চ্যানেলটি দেশীয় সংস্কৃতি, গ্রামীণ কৃষি আন্দোলন, বিনোদন ও সামাজিক সচেতনতা তৈরিতে যে পথিকৃৎ ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়।” দেশের অগ্রগতি ও গণমানুষের অধিকার রক্ষায় চ্যানেল আই ভবিষ্যতেও তার পেশাদারিত্ব ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত সুধীজনদের সাথে নিয়ে চ্যানেল আইয়ের ২৮তম শুভ প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক কেক কাটেন আয়োজকরা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *