প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে সারের ডিলারশিপ বণ্টনের অভিযোগ

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে সারের ডিলারশিপ বণ্টনের অভিযোগ

শহিদ জয় :

যশোর জেলাতে সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ, ঘুষ বাণিজ্য এবং সুনির্দিষ্ট নীতিমালা লঙ্ঘনের অভিযোগে উঠিয়ে  এবং প্রণীত বিতর্কিত তালিকা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিরোধী দলের স্থানীয় পাঁচজন সংসদ সদস্য।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক জনাকীীর্ণ সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যরা এই কড়া প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগে তারা জানান, যশোরের ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভার সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সরকারি আইন ও নীতিমালার চরম ব্যত্যয় ঘটানো হয়েছে। প্রকৃত ব্যবসায়ী ও কৃষিখাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অভিজ্ঞ ব্যক্তিদের বঞ্চিত করে অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত সংসদ সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।

তিনি অভিযোগ করে বলেন, যশোর জেলায় বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য দায়িত্বে থাকা সত্ত্বেও ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁদের কোনো সুচিন্তিত মত বা সুপারিশ বিবেচনায় নেওয়া হয়নি। উল্টো জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জেলা বিএনপির মনোনীত তালিকা অনুযায়ী চূড়ান্ত ডিলারশিপ তালিকা প্রস্তুত করে অনুমোদন ও বাস্তবায়নের জন্য কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রণীত তালিকায় সততা ও পেশাদারিত্বের চরম অবমূল্যায়ন হয়েছে। এমনকি ইতিপূর্বে মাদকসহ গ্রেফতার হওয়া কারবারির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার এজাহারনামীয় আসামি এবং আওয়ামী লীগের অনেক সমর্থক ও কর্মীকেও এই ডিলারশিপে স্থলাভিষিক্ত করা হয়েছে। এ ছাড়া জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে জামায়াতের সংসদ সদস্যদের পরামর্শ না নিয়ে এককভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলন থেকে এ ধরনের একপেশে সিদ্ধান্ত, অনিয়ম ও দলীয়করণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে অবিলম্বে এই বিতর্কিত তালিকা বাতিল ঘোষণা করে সরকারি নীতিমালা অনুসরণপূর্বক যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যবসায়ীদের মাঝে নতুন করে ডিলারশিপ বণ্টনের জোর দাবি জানান সংসদ সদস্যরা।

উক্ত সংবাদ সম্মেলনে যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীসহ জেলা জামায়াতের অন্যান্য শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

ইসলামী আন্দোলনের অগ্রগতিতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই-শার্শায় এমপি আজীজুর রহমান

কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে কাল সিপিবি’র শোকসভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *