পৌর এলাকার অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর সরকার : প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর পৌর এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬)  ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া তালতলা মোড় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে এই সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

সড়কের কাজের ফলক উন্মোচনকালে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদসহ স্থানীয় ওয়ার্ডের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, শহরের প্রতিটি ওয়ার্ডের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। টেকসই ও উন্নত মানের সড়ক নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি। এসময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন পর সড়কের কাজ শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

পৌর এলাকার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *