পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দীপ্ত অঙ্গীকার

পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দীপ্ত অঙ্গীকার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঐতিহ্যবাহী ঝিকরগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সাধারণ সভা ও বিশেষ মতবিনিময় অনুষ্ঠান শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ক্লাবের নিজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সকাল ১১টায় প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি ও আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম রানা ও ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক কে.এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ এডভোকেট আবিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রাফিউল ইসলাম অন্তর, আলী আশরাফ, ইনকিয়াদ আহমেদ রাফিন এবং সাংবাদিক শাকিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের সার্বিক আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি নিষ্ক্রিয়তা ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িতদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, নতুন সদস্য গ্রহণ এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে প্রেসক্লাবকে আরও আধুনিক ও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে দুপুর আড়াইটায় এক প্রীতি মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবংশু বিশ্বাস এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বস্তনিষ্ঠ সংবাদের গুরুত্ব তুলে ধরেন এবং ঝিকরগাছা প্রেসক্লাবকে স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ও গণমুখী সংবাদ পরিবেশনায় আরও বেশি গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *