পৃথক ঘটনায় কুপিয়ে জখমসহ বিদ্যুৎস্পৃষ্ট ও দুর্ঘটনায় আহত ৪

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক তিনটি ঘটনায় দা দিয়ে কুপিয়ে জখম,সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম ঘটনায়,শার্শা উপজেলার বসতপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিতাব আলী (৪৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি মৃত হাকিম মোড়লের ছেলে। অভিযুক্তরা হলেন একই গ্রামের আব্দুল মমিন (৫০), তার ছেলে আবু সাঈদ (৩৬) ও গোলাম (২৫)। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি  আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া যশোর শার্শা উপজেলার পাকশিয়া বাজার এলাকায় ইজিবাইক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৬০) আহত হয়েছেন। তিনি মহিষাকুড়া গ্রামের শাহাজান মোল্লার ছেলে। দুপুর ১২টার দিকে বালুন্ডা যাওয়ার পথে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনি বাম পায়ে গুরুতর জখম পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অপর ঘটনায়, যশোর শহরের আদদ্বীন ছকিনা হাসপাতালের সামনে একটি বাসায় পাইপ লাইনের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে নজরুল ইসলাম (৫৫) ও আবির (১৫) আহত হন। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাড়ির মালিক তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাইল ছবি।

আরো পড়ুন

ছেলে আল-আমিনের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

কোটচাঁদপুরে কর্মনিষ্ঠা ও আন্তরিকতার ছাপ রেখে ইউএনও দীপা রানী সরকারের বদলি

কোটচাঁদপুরে ৪ দিন নিখোঁজ থাকার পর প্রতিবেশীর পুকুরে মিললো মফিজুলের ভাসমান লাশ

চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার দায়ে কালীগঞ্জে বৃদ্ধ মান্নান আটক

যশোরে ডিবি পুলিশের জালে মহিলালীগ নেত্রী

এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

পৈতৃক জমি দখল ও ঝিকরগাছা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *