পরিচয় মেলেনি দড়াটানায় উদ্ধার হওয়া প্রৌঢ়ের : চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু

পরিচয় মেলেনি দড়াটানায় উদ্ধার হওয়া প্রৌঢ়ের : চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির সুনির্দিষ্ট কোনো নাম বা পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল সোমবার (২২ জুন) দুপুর ১২:০০ ঘটিকার সময় হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরের ব্যস্ততম দড়াটানা ব্রিজের পাশে ওই ব্যক্তিকে অত্যন্ত অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় একাকী পড়ে থাকতে দেখেন আলামিন নামের এক স্থানীয় পথচারী। পরবর্তীতে সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে আলামিন ও কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে জরুরি বিভাগে ভর্তি করান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে দুদিন ধরে নিবিড় চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত অসুস্থতা এবং দীর্ঘদিনের পুষ্টিহীনতার কারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা (আঙুলের ছাপ বা বায়োমেট্রিক) নেওয়ার চেষ্টা চলছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং অন্যান্য আনুষঙ্গিক আইনগত কার্যক্রম সম্পন্ন করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। মৃত ব্যক্তির কোনো স্বজন বা পরিচিত কেউ থাকলে দ্রুত যশোর জেনারেল হাসপাতাল অথবা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *