নীলগঞ্জে হামলা ও কুড়াল নিয়ে ত্রাস সৃষ্টিকারী টুটুল গ্রেপ্তার

নীলগঞ্জে হামলা ও কুড়াল নিয়ে ত্রাস সৃষ্টিকারী টুটুল গ্রেপ্তার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় ধারালো চাইনিজ কুড়াল নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ত্রাস ছড়ানোর অভিযোগে ইমরান খান টুটুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক টুটুল নীলগঞ্জ তাতীপাড়ার নুর ইসলাম খানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সামছুল হক বাদী হয়ে টুটুলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়,গত ১৪ মে বিকেলে পুলিশের কাছে খবর আসে, নীলগঞ্জ তাতীপাড়া এলাকায় এক ব্যক্তি ধারালো চাইনিজ কুড়াল হাতে নিয়ে এলাকায় ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় হাতেনাতে টুটুলকে আটক করা হয়।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধের জেরে টুটুল হারুনসহ তার বাবা হাফিজুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তারা আহত হন। পরে স্থানীয় লোকজন টুটুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ ঘটনয় পুলিশ বাদী হয়ে মামলা করেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *