নিহতদের পরিবারকে দাফনের জন্য ২৫হাজার টাকা করে আর্থিক সহায়তা

নিহতদের পরিবারকে দাফনের জন্য ২৫হাজার টাকা করে আর্থিক সহায়তা

স্ফুলিঙ্গ ডেক্স : ২২ মার্চ ২০২৬

কুমিল্লার পদুয়ায় ১২ জনের প্রাণ কেড়ে নেওয়া সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। দায়িত্বে অবহেলার অভিযোগে পদুয়া বাজার রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এই শাস্তিমূলক ব্যবস্থার কথা নিশ্চিত করেন। বরখাস্ত হওয়া দুই গেটম্যান হলেন—মেহেদী ও হেলাল। ঘটনার সময় তারা ওই ক্রসিংয়ের দায়িত্বে ছিলেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিহতদের পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন যাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, আহতদের মাথায় গুরুতর আঘাত থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাত ৩টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর লাইন থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *