নড়াইলের নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইলের নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। মাদকমুক্ত সমাজ গড়ার অংশ হিসেবে পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ এই মাদক।

আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন বাঐসোনা দক্ষিণ ডুমুরিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে আশিক শেখ (৪০) এবং একই এলাকার নুরুল ইসলাম শেখের ছেলে অহিদুল ইসলাম শেখ (২৪)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাব-ইনস্পেক্টর (এসআই) এফ. এম. তারেক এবং সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ডুমুরিয়া গ্রামস্থ আশিক শেখের বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আশিক ও অহিদুলকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁদের দেহ তল্লাশি চালিয়ে নীল রঙের প্যাকেটে রাখা ২০০ পিস ক্ষতিকর ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *