স্ফুলিঙ্গ রিপোর্ট :
দৈনিক লোকসমাজের জ্যেষ্ঠ সাংবাদিক এবং প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সম্মানিত সদস্য মীর মঈন হোসেন মুসার মা শামছুন্নাহার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুরস্থ নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে দ্রুত তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী শনিবার (১০ অক্টোবর ২০২৬) বাদ আসর শংকরপুর বটতলা জামে মসজিদের সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বটতলা মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হবে। জ্যেষ্ঠ সাংবাদিক মীর মঈন হোসেন মুসার মায়ের ইন্তেকালে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফাইল ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
