দুই দিনের সরকারি সফরে আগামীকাল যশোরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

দুই দিনের সরকারি সফরে আগামীকাল যশোরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগামী ৫ ও ৬ আগস্ট দুই দিনের এক সরকারি সফরে নিজ জেলা যশোরে আসছেন।

সরকারি সফরসূচি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় যশোরে পৌঁছে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর শোভাযাত্রা ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। পরবর্তীতে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি শহরের নিজ বাসভবনে গমন করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফরসূচির দ্বিতীয় দিন পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল ৬টায় তিনি সড়কপথে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে দাপ্তরিক কাজে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর এ সফরকে সম্পূর্ণ সরকারি সফর হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *