তুচ্ছ ঘটনায় বাবাকে কুপিয়ে হত্যা : ছেলে আটক

তুচ্ছ ঘটনায় বাবাকে কুপিয়ে হত্যা : ছেলে আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট : জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে জন্মদাতা পিতাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড সন্তানের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার পর উপজেলার বফল গাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন অভিযুক্তের মা ও বোন।

নিহত আক্কাস আলী (৫৫) বফল গাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর গোয়ালে গবাদি পশুর খাবার দেওয়া নিয়ে বাবা আক্কাস আলীর সাথে ছেলে গোলাপ হোসেনের (২৫) কথা কাটাকাটি শুরু হয়। তর্কের এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গোলাপ প্রথমে কাঠের বাট দিয়ে বাবাকে আঘাত করেন এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

এসময় রক্তাক্ত বাবাকে বাঁচাতে মা ও বোন এগিয়ে এলে ক্ষিপ্ত গোলাপ তাদের ওপরও চড়াও হন। এতে তারা দুজনেই মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আক্কাস আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের স্ত্রী ও কন্যা ওই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালাই থানা পুলিশ এবং অভিযুক্ত ঘাতক পুত্র গোলাপ হোসেনকে আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *