ডিবি পুলিশের জালে যশোর সদরের আ.লীগ নেতা শামীম

ডিবি পুলিশের জালে যশোর সদরের আ.লীগ নেতা শামীম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঐতিহ্যবাহী চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম রেজাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর তপসীডাঙ্গা এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে আজ দুপুর আনুমানিক ১টার দিকে শামীম রেজাকে আটক করা হয়। আটক শামীম রেজা যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কড়া পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে শহরের রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে অবস্থিত একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী লাঠিসোটা ও মশাল মিছিল নিয়ে সরকারবিরোধী স্লোগান প্রদান করেন এবং তীব্র আতঙ্ক সৃষ্টি করেন। সেই সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে দায়েরকৃত মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, শামীম রেজা দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে চূড়ান্ত মনোনয়ন না পেলেও তিনি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি দলীয় প্রার্থী যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুকে পরাজিত করে চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *