ঝিকরগাছায় আনন্দঘন পরিবেশে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছায় আনন্দঘন পরিবেশে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যশোরের ঝিকরগাছায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়। পরবর্তীতে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় দৈনিক রানারের ঝিকরগাছা প্রতিনিধি ও ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা দৈনিক রানারের দীর্ঘ ৪৬ বছরের বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, গণমানুষের অধিকার রক্ষা, সামাজিক সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা তুলে ধরতে দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে রানার সততার পরিচয় দিয়ে আসছে। ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থার স্থান ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সাথে রানারের প্রয়াত সম্পাদক শহীদ গোলাম মাজেদ, এম. আর. সাইফুল আলম মুকুল এবং টুটুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি আবুল কাশেম ও নজরুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম রানা, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম অন্তর, আলী আশরাফ, ইনকিয়াদ আহমেদ রাফিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট কামরুল ইসলাম, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখার সভাপতি জীবন চৌধুরী, গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মনজুর আলম এবং ব্যবসায়ী নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *