‘জীবন মানেই ঘাত-প্রতিঘাত’ যবিপ্রবির খেলোয়াড়দের উদ্যমী হওয়ার অনুপ্রেরণা

‘জীবন মানেই ঘাত-প্রতিঘাত’ যবিপ্রবির খেলোয়াড়দের উদ্যমী হওয়ার অনুপ্রেরণা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বিশ্ববিদ্যালয়ের উদীয়মান খেলোয়াড় ও অ্যাথলেটদের উদ্দেশ্যে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, “জীবন মানেই নানা ঘাত-প্রতিঘাত। তবে সব বাধা মোকাবিলা করে শিক্ষার্থীদের বারবার ঘুরে দাঁড়াতে হবে। জয়-পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের চূড়ান্ত সফলতার জন্য নিজেদের গড়ে তুলতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুপ্রেরণামূলক সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রায়হান রাকিব। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *