জলজ জীববৈচিত্র্য রক্ষায় যবিপ্রবি ও উলসী সৃজনী সংঘের ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর

জলজ জীববৈচিত্র্য রক্ষায় যবিপ্রবি ও উলসী সৃজনী সংঘের ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য অভয়ারণ্য ব্যবস্থাপনা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা উলসী সৃজনী সংঘের (ইউএসএস) মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যবিপ্রবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং উলসী সৃজনী সংঘের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এই দ্বিপাক্ষিক সমঝোতার আলোকেই যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও উলসী সৃজনী সংঘ যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এর পাশাপাশি মাঠপর্যায়ের যৌথ প্রয়োগমুখী উদ্যোগ এবং কার্যকর মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় বিলুপ্তপ্রায় মৎস্য সম্পদের প্রজনন বৃদ্ধি ও সামগ্রিক জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে উভয় প্রতিষ্ঠান একসাথে কাজ করে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং উলসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা জেনিসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে উভয় পক্ষের নেতৃবৃন্দ দৃঢ় আশা প্রকাশ করেন যে, শিক্ষা-গবেষণা প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের উন্নয়ন সংস্থার এই যৌথ প্রয়াস দেশের উন্মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধি ও পরিবেশসম্মত টেকসই টেকসই রূপান্তরে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *