জলাতঙ্ক মুক্ত সমাজ গঠনে যশোর জেনারেল হাসপাতালে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

জলাতঙ্ক মুক্ত সমাজ গঠনে যশোর জেনারেল হাসপাতালে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে—এখনই উদ্যোগ নিই, আমি, আপনি ও সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে হাসপাতাল চত্বরে দিবসটি উপলক্ষে একটি বিশেষ সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর এই বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যালিতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আহসান কবির বাপ্পী, ডা. নাজমুল হক, ডা. হিমাদ্রি শেখরসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ একাত্ম হয়ে অংশ নেন।

র‌্যালিটি হাসপাতাল চত্বরের প্রধান প্রধান পথ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, জলাতঙ্ক একটি শতভাগ মরণব্যাধি হলেও সঠিক সময়ে টিকা গ্রহণ ও সচেতনতার মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। বেওয়ারিশ কুকুর বা জলাতঙ্কগ্রস্ত প্রাণী কামড় বা আঁচড় দিলে তাৎক্ষণিকভাবে ক্ষতের স্থান ক্ষারযুক্ত সাবান ও পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধোয়া এবং অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রতিষেধক টিকা নিশ্চিত করার আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *