চ্যানেল এস”-এ যশোরের সন্তান খোকন বিশ্বাসের একক সংগীতানুষ্ঠান

শহিদ জয়:

যশোরের সন্তান খোকন বিশ্বাস, ছোটোবেলা থেকেই তিনি সংগীত চর্চা করে আসছেন। জেলার প্রাচীনতম ও স্বনামধন্য সংগীত শিক্ষালয় স্বরগম সংগীত একাডেমি থেকে প্রাতিষ্ঠানিকভাবে তিনি সংগীত শিক্ষা নিয়েছেন। সংগীত শেখা ও চর্চার ধারাবাহিকতায় বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে একক সংগীত ও গজল পরিবেশন করেছেন। এবার সংবাদ ও বিনোদনভিত্তিক ‘এস’ স্যাটেলাইট চ্যানেল পরিবেশিত হতে যাচ্ছে এই গুণী সংগীত শিল্পীর একক সংগীতানুষ্ঠান। আগামীকাল শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেলটিতে সংগীত শিল্পী খোকন বিশ্বাসের পাঁচটি আধুনিক বাংলা গান ও গজল পরিবেশিত হবে।
খোকন বিশ্বাস যশোর শহরের বারান্দীপাড়া সংলগ্ন ঢাকা রোড তালতলায় বেড়ে উঠেছেন। বর্তমানে তিনি যশোর মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগে কর্মরত। কর্মজীবনের ফাঁকে যখনই ফুরসত পান সংগীত চর্চা করেন এই গুণী ব্যক্তি। আমন্ত্রণ পেলে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেন। যশোরের এই কৃতী সন্তান, শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে ‘এস’ চ্যানেলে অনুষ্ঠাতব্য তার এক সংগীতানুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *