চৌগাছায় জমি নিয়ে বিরোধে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

চৌগাছায় জমি নিয়ে বিরোধে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাজু আহমেদ নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুক্তাদাহ এলাকায় নিজ বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত রাজু আহমেদ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাশেদা ওরফে বেকি, ওহিদুল ও আনোয়ারা রাজুর সঙ্গে বিরোধে জড়ান। একপর্যায়ে তাকে লোহার রড দিয়ে আঘাত করা হলে তার বাম হাতের হাড্ডি ভেঙে যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *