জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যশোরের মুসফিক

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যশোরের মুসফিক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যশোরের সন্তান মুসফিক হাসান।

মুসফিক হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পর জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। দলটি গঠনের পর জাতীয় ছাত্রশক্তির সংগঠক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মুসফিক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আবু বাকের মজুমদারকে সভাপতি ও তাহমীদ আল মুদাসসীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসিব আল ইসলাম ও ফেরদৌস আইয়াম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান রিপন।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে ভোট গ্রহণ, আলোচনা সভা, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *