চৌগাছায় ওড়না পেঁচিয়ে প্রাণ দিলেন ইমা

চৌগাছায় ওড়না পেঁচিয়ে প্রাণ দিলেন ইমা

জাহিদ হাসান সোহান :

যশোরের চৌগাছায় স্বামীর বিদেশ অবস্থান এবং শ্বশুরবাড়ির লোকজনের সাথে বনিবনা না হওয়ার জের ধরে মোছাঃ ইমা খাতুন (২১) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) দিনগত রাতে চৌগাছা উপজেলার ৩নং সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইমা খাতুন ওই গ্রামের সৌদি প্রবাসী সিজার হোসেনের স্ত্রী এবং ছোট কাকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে যেকোনো সময় নিজ শ্বশুরবাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের হুকের সাথে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ইমা খাতুন। পরবর্তীতে বন্ধ ঘরের ভেতর তাঁর দুই বছরের একমাত্র কন্যাশিশু অজিহার দীর্ঘসময় কান্নাকাটির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে স্বজনেরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইমাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে দ্রুত তাঁকে নিচে নামিয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক ওবায়দুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি ইমাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ তাঁর শ্বশুর জামায়াত আলীর বসতবাড়িতে রাখা রয়েছে।

প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, নিহত ইমার স্বামী সিজার হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। প্রবাসে স্বামী থাকার সুযোগে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ইমার বনিবনা হচ্ছিল না। প্রতিনিয়ত পারিবারিক কলহ ও গভীর অভিমানের জের ধরেই তিনি এই আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।” এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো জাহাঙ্গীরপুর গ্রামে শোকের ছাওয়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *