গ্রিল কেটে ৩০ভরি স্বর্ণসহ ৬০ লাখ টাকার মালামাল লুট

স্ফুলিঙ্গ ডেক্স :

একটি বসতবাড়িতে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ প্রায় ৬০ লাখ টাকার সম্পদ লুটে নিয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৪টার দিকে  জালকুঁড়ি এলাকার ‘মঞ্জিল মোরশেদ’ নামক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোর রাতে ৭ থেকে ৮ জনের একটি সুসংগঠিত সশস্ত্র ডাকাত দল ওই বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে। এরপর আলমারি ভেঙে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে ২ লাখ টাকা নিয়ে চম্পট দেয়।

গৃহকর্তা মঞ্জিল মোরশেদের দাবি, লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। ডাকাত দল পরিকল্পিতভাবে ঘর থেকে শুধু মূল্যবান মালামালই বেছে নিয়েছে। ঘটনার পর ৯৯৯-এ কল দেওয়া হলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “এটি একটি সুপরিকল্পিত ডাকাতি বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।”

ফাইল ছবি

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *