কোটচাঁদপুরে তেল নিয়ে ‘লুকোচুরি : মেসার্স বেলী ফিলিং স্টেশনের বিরুদ্ধে ক্ষোভের আগুন

কোটচাঁদপুরে তেল নিয়ে ‘লুকোচুরি : মেসার্স বেলী ফিলিং স্টেশনের বিরুদ্ধে ক্ষোভের আগুন

রফিক মন্ডল, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে।। ২৬ মার্চ -২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পাম্প মালিকদের বিরুদ্ধে কৃত্রিম উপায়ে জ্বালানি তেল সংকট তৈরির অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলার মেইন বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন মেসার্স বেলী ফিলিং স্টেশনে ভিন্ন পথে তেল বিক্রির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যানবাহন চালকরা। তেল পাম্পের এই লুকোচুরি আর হয়রানিতে বর্তমানে পুরো কোটচাঁদপুর জুড়ে বইছে নিন্দা ও প্রতিবাদের ঝড়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন সকাল ১০টার পর থেকে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স বেলী ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল পাচ্ছেন না। অভিযোগ উঠেছে, সাধারণ গ্রাহকদের লাইনে দাঁড় করিয়ে রেখে পাম্প কর্তৃপক্ষ পেছনের দরজা দিয়ে বা ভিন্ন উপায়ে ড্রাম ও কন্টেইনারে করে তেল সরিয়ে ফেলছে। সাধারণ মানুষের জন্য ‘তেল নেই’ অজুহাত দেখালেও প্রভাবশালীদের বা অবৈধ উপায়ে বেশি দামে তেল বিক্রি সচল রাখা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
পাম্পে তেল নিতে আসা একাধিক মোটরসাইকেল আরোহী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সাধারণ মানুষ ১০টার পর থেকে রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে আছি। অথচ পাম্প থেকে বলা হচ্ছে তেল ফুরিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে ভিন্ন উপায়ে তেল সরবরাহ করা হচ্ছে। এটা স্পষ্টত কৃত্রিম সংকট।” এই জনদুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে, যার ফলে মোটর বাইকসহ সকল প্রকার যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
পাম্প মালিকদের এই স্বেচ্ছাচারিতা ও মুনাফালোভী মানসিকতার কারণে জনস্বার্থ আজ চরম ঝুঁকির মুখে। কৃত্রিম সংকট তৈরি করে তেলের বাজার অস্থির করার এই অপচেষ্টা রুখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয়রা দাবি জানিয়েছেন, অনতিবিলম্বে উপজেলার সকল পাম্পের মজুত ও বিক্রয় প্রক্রিয়া তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *