কোটচাঁদপুরে একদিনে তিন অভিযান মাদকসেবীসহ মোট ৫ জন গ্রেপ্তার

কোটচাঁদপুরে একদিনে তিন অভিযান মাদকসেবীসহ মোট ৫ জন গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তারসহ ভিকটিম উদ্ধার এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজনৈতিক দলের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ অক্টোবর ২০২৬ তারিখে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এই ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বকুল হাসনাতকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। এরপর তাঁকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২১ অনুযায়ী তাঁকে ৯ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় সলেমানপুর শেখপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ। তাঁরও ডোপ টেস্টে পজিটিভ ফল আসায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৬ ও ২১ অনুযায়ী তাঁকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ফলে দুই মাদকসেবীর সর্বমোট ১৯ মাসের কারাদণ্ড নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, ২৬ অক্টোবর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের জোরালো সহায়তায় পার্শ্ববর্তী জেলা যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি তানভীর খানকে (১৯) গ্রেপ্তার করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে মামলার ভিকটিম সুরাইয়া আক্তার সুমাইয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৩০ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

এছাড়াও, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি গ্রামের মো. ইবাদত হোসেন (৩৫) এবং রেলস্টেশন দর্গাতলাপাড়ার মো. মোস্তাফিজুর রহমান ডালিমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইবাদত হোসেন বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং ডালিম কোটচাঁদপুর পৌর যুবলীগের সদস্য হিসেবে সম্পৃক্ত রয়েছেন।

গ্রেপ্তারকৃত সমস্ত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর সীমান্তে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মণিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বেনাপোল পোর্ট, চৌগাছা ও বাঘারপাড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ

যশোরে মাদকাসক্ত আসামীর ডোপ টেস্টের খরচ দেবে কে?

বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা রুটে প্রভাতী ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি পেশ

অভয়নগরে স্কুল চলাকালে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : শিক্ষক ইমরান পলাতক

যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি : ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন হাসপাতালে ভর্তি

দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি

যশোরে ৩৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *