কেশবপুরে ভ্যানযাত্রীকে অজ্ঞান করে নিঃস্ব করলো ‘অজ্ঞান পার্টি’

কেশবপুরে ভ্যানযাত্রীকে অজ্ঞান করে নিঃস্ব করলো ‘অজ্ঞান পার্টি’

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে জিল্লুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের ধারণা, চেতনানাশক দ্রব্য খাইয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কেশবপুর-ভেরচী সড়কের সুজাপুর গ্রামের করিম মাস্টারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহত জিল্লুর রহমান কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত নূর মোহাম্মদ মোড়লের ছেলে। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরিবারের সদস্যরা জানান,জোহরের নামাজ শেষে জিল্লুর আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে পাঁজিয়া হদ এলাকায় মেয়ের বাড়িতে যান। পরে ফেরার পথে তিনি অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন।
স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারণা,ফেরার পথে কোনো অজ্ঞাত ব্যক্তির ভ্যানে ওঠার পর তাকে চেতনানাশক দ্রব্য খাওয়ানো হয়ে থাকতে পারে। এরপর তার কাছে থাকা টাকা ও একটি বাটন মোবাইল নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। তবে জ্ঞান ফেরার পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *