কেশবপুরে পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন আটক

কেশবপুরে পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা, বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিলে উসকানি দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত বক্তব্য প্রচারের অভিযোগে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. ইকবাল হোসেন মোড়লকে (৪৫) আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে কেশবপুর শহরের ধানহাটা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইকবাল হোসেন মোড়ল কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা এলাকার মাস্টার লুৎফর রহমানের ছেলে।

কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ইকবাল হোসেনের বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ একাধিক সুনির্দিষ্ট মামলা ও পরোয়ানা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বর্তমান সরকারের প্রধান ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্য প্রচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ঝটিকা মিছিল আয়োজনে নেতাকর্মীদের সংগঠিত ও উসকানি দিয়ে আসছিলেন বলে গোয়েন্দা তথ্য ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের দাবি, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে শহরের ধানহাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, আটকের পর ইকবাল হোসেনকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ফৌজদারি আইনে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *