কুপিয়ে জখম শেষে ঘরবাড়ি লুটপাট

কুপিয়ে জখম শেষে ঘরবাড়ি লুটপাট

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ২৩ মে -২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শালকোপা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আহত ব্যক্তির ঘর থেকে মূল্যবান মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তার স্বজনরা।

​গত শুক্রবার (২২ মে ২০২৬) আনুমানিক রাত ১০টার দিকে কোটচাঁদপুর উপজেলার শালকোপা গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত যুবকের নাম মঈন উদ্দিন (৩০)। তিনি ওই গ্রামের আলতাপের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মো. আজিজুলের ছেলে মো. সাইফুল ইসলাম ও কহিনুর বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী মঈন উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং রাস্তার ওপর অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​আহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, মঈনকে রাস্তায় কুপিয়ে জখম করার পাশাপাশি দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

​পরে স্থানীয় বাসিন্দারা মঈন উদ্দিনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত মঈন উদ্দিনের পরিবারের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

​এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কোটচাঁদপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *