কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

জননিরাপত্তা বিঘ্নিত করতে কেরোসিন ঢেলে টায়ারে আগুন দেওয়ার ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া ইউনিয়নের নদীপাড়া গ্রামের মো. সেলিম মীরের ছেলে মোহাম্মদ আবির রহমান শাওন (২০) এবং একই গ্রামের আলিফ মোল্লার ছেলে মোহাম্মদ হৃদয় (২০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানে ওসি জুলফিকার আলীর সঙ্গে এসআই নাহিদ, এসআই জিহাদুজ্জামান, এসআই রুবেল এবং এএসআই রফিকসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কেয়াবাগান এলাকায় কেরোসিন ব্যবহার করে টায়ারে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা চালানো হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হৃদয় হোসেন রিমন খাব্বারের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যেই ওই দুই তরুণ এই অরাজকতায় অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

আরো পড়ুন

কোটচাঁদপুরে ফসল চুরির প্রতিবাদ করায় জামায়াতের নারী ইউপি সদস্য প্রার্থীকে মারধর

কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন : পুড়ে ছাই আসবাবপত্র

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

মহেশপুরে ১,৪৩১ বোতল স্কার্ফ সিরাপ ও প্রাইভেটকারসহ চালক গ্রেফতার

পুলিশ প্রশাসনে বড় রদবদল : ডিআইজি ও এসপিসহ ১৭ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

দল ও মানুষের কল্যাণে মাহাবুবার রহমানের ত্যাগ চিরস্মরণীয় : কালীগঞ্জে স্মরণসভায় হামিদুল ইসলাম হামিদ

কালীগঞ্জে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বিল্লালের

ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

বর্ষায় কাদা-শুকনোয় ধুলায় নাকাল কোটচাঁদপুরবাসী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *