কালীগঞ্জে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ) ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (৫০)নামে এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৩১মার্চ) দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সাইকেল চালক কাওসার আলীকে চাপা দিয়ে পাশের একটি খাবার হোটেলে গিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কাওসার আলী বারবাজার এলাকার হাসিলবাগ গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন এবং দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *