কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে কাল সিপিবি’র শোকসভা

কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে কাল সিপিবি’র শোকসভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আজীবন বিপ্লবী, মেহনতি মানুষের প্রতিনিধি ও কমিউনিস্ট আন্দোলনের নিবেদিত প্রাণ কমরেড ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশেষ শোকসভার আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যশোর জেলা কমিটি।

আগামীকাল ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) বিকেল চারটায় (৪:০০ টা) ঐতিহ্যবাহী যশোর প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই স্মরণ ও শোকসভা অনুষ্ঠিত হবে।

সিপিবি যশোর জেলা কমিটি সূত্রে জানা গেছে, প্রগতিশীল রাজনৈতিক অঙ্গন ও প্রবীণ এই কমিউনিস্ট নেতার স্মরণে আয়োজিত সভায় সিপিবি’র কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যশোর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ এক বার্তায় প্রগতিশীল চিন্তা-চেতনার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে স্মরণসভাকে সফল করার জোর আহ্বান জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে চাঁদা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি নেতা সংবাদ সম্মেলন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ ডেঙ্গু আক্রান্ত,সর্বোচ্চ আক্রান্ত মনিরামপুরে

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *