মোঃ মাসুদ রানা ( কালীগঞ্জ) ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখা।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সূচনালগ্নে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উষ্ণ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও বই তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সার্বিক সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা ওলিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ আলী এবং ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।
ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট সুধীজন উপস্থিত থেকে শিক্ষার্থীদের শুভকামনা জানান। ছবি সংগৃহীত।
