ইছালীতে মাছ ধরা নিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে যুবক আহত

ইছালীতে মাছ ধরা নিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে যুবক আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার ইছালী এলাকায় একটি মৎস্য খামারে মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

আহত আরিফুল ইসলাম যশোর সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের যত্র রহিমপুর গ্রামের ইনছার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছালী এলাকার একটি মৎস্য খামারে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সঙ্গে কথাকাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত তরুণ (২০), তন্ময় (২৬) এবং তাঁদের পিতা তরিকুল ইসলাম (৪৫) দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আরিফুল ইসলামের ওপর চড়াও হন এবং তাঁকে আঘাত করে জখম করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং রক্তাক্ত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁকে জরুরি বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত ব্যক্তিরা সবাই যশোর সদর উপজেলার ইছালী গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল সীমান্তে ১০ বাংলাদেশি ১০ নারীকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ

কেশবপুরের দোরমুটিয়ায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গৌরবের তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করলো যশোরের দৈনিক ‘লোকসমাজ’

মুড়লী মোড়ে চাঁদার দাবীতে ট্রাকচালককে তুলে নিয়ে হাতুড়িপেটা : ৪৪ হাজার টাকা ছিনতাই

আবারও বিশেষ পুরস্কারে ভূষিত হলেন শার্শা থানার সেকেন্ড অফিসার আশীষ সরকার

সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় : বেনাপোলের নতুন ওসি শহীদ তিতুমীরের কঠোর বার্তা

রামনগরে গভীর রাতে ডাকাত দলের হামলা : পেশাদার ডাকাত মণিরামপুরের মিন্টু গ্রেফতার

নাভারণে লংমার্চ ঘিরে জামায়াত ও ঐক্যজোটের জোরালো তৎপরতা : বাজারে বিশাল স্বাগত মিছিল

উপশহর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ওয়ার্ড কর্মীসভা : তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *