আশ্রম মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

আশ্রম মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের আশ্রম মোড়ে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিপ্লব (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত বিপ্লব যশোর শহরের রেলগেট রায়পাড়া এলাকার মাসুম বিল্লাহর ছেলে।
জানা যায়, বিপ্লব নিজ মোটরসাইকেলে করে রেলস্টেশনের দিকে যাওয়ার সময় আশ্রম মোড়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *