আইনশৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত চায়না রাইফেল উদ্ধার

আইনশৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত চায়না রাইফেল উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সিলেট নগরীর খাদিমনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিগত অস্থিতিশীল সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুণ্ঠিত হওয়া ১টি চায়না রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-৯ (SRB-9)।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ এর একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারী এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়।

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বাহিনীর একটি চৌকস দল সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকায় আভিযানিক কৌশল অবলম্বন করে তল্লাশি চালায়। এ সময় গোপন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় ১টি চায়না রাইফেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত রাইফেলটি সাম্প্রতিক সময়ে দেশের উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের কাছ থেকে বা থানা/ফাঁড়ি থেকে দুর্বৃত্তদের দ্বারা লুণ্ঠিত হয়েছিল। অপরাধীরা নিজেদের কাছে এটি রাখা ঝুঁকিপূর্ণ মনে করে বা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভয়ে খাদিমনগরের পরিত্যক্ত স্থানে লুকিয়ে রেখে যায়।

উদ্ধারকৃত অস্ত্রটি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ওই এলাকায় আরও কোনো লুণ্ঠিত বা অবৈধ অস্ত্র লুকানো রয়েছে কি না, তা নিশ্চিতে এসআরবি-৯ এর গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কাজ শেষে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ!

বাড়িতে ঢুকে পৌর ছাত্রদল নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রলীগের সহসভাপতি!

"মেয়েদের ভাল্লাগে না" স্বীকার করা মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

স্ফুলিঙ্গের বৃহত্তর সিলেটের ব্যুরো চিফ থেকে সফল সম্পাদক : স্মৃতিকথায় প্রবীণ সাংবাদিক চিন্ময় আচার্য

স্ফুলিঙ্গের বৃহত্তর সিলেটের ব্যুরো চিফ থেকে সফল সম্পাদক : স্মৃতিকথায় প্রবীণ সাংবাদিক চিন্ময় আচার্য

শুল্ক ফাঁকি দিয়ে বাইক চোরাচালানের অভিনব কৌশল,কোটি টাকার ভারতীয় চোরাইস্পোর্টস বাইক জব্দ

ইউনিক ও বেঙ্গল স্লিপার কোচের ধাক্কায় খাদে বাস : শিশুসহ ৮ প্রাণহানি

ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ বাড়িওয়ালার !

সাইফুরের মৃত্যুদণ্ড, রনি-তারেক ও অর্জুনের যাবজ্জীবন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *