বাড়িতে ঢুকে পৌর ছাত্রদল নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রলীগের সহসভাপতি!

বাড়িতে ঢুকে পৌর ছাত্রদল নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রলীগের সহসভাপতি!

স্ফুলিঙ্গ ডেক্স :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য (কমেন্ট) করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে সিলেটের বিশ্বনাথে এক ছাত্রদল নেতার বসতবাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড় ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় নিহতের নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলায় গুরুতর আহত আব্দুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অভিযুক্ত শামীম আহমেদ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রলীগ নেতা শামীম আহমেদ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর ও বিরূপ মন্তব্য করে একটি পোস্ট দেন। উক্ত পোস্টের নিচে কমেন্ট বক্সে যুক্তিনির্ভর পাল্টা জবাব দেন ছাত্রদল নেতা আব্দুল মজিদ বকুল।

এরই জেরে বুধবার সন্ধ্যায় সশস্ত্র অবস্থায় বকুলের বাসায় চড়াও হন শামীম। একপর্যায়ে বাড়িতে ঢুকে বকুলকে এলোপাতাড়ি পিটিয়ে ও মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা জানান, “অনলাইন পোস্টের প্রতিবাদ করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শামীম সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বসতঘরে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়েছে। খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

আহত বকুলকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে নিজ দলের নেতার ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বনাথের রাজনীতি। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা ও উপজেলা বিএনপি এবং অন্যান্য অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পথসভা থেকে ছাত্রদল নেতারা হুশিয়ারি উচ্চারণ করে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন ও কর্মসূচির ডাক দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

"মেয়েদের ভাল্লাগে না" স্বীকার করা মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

স্ফুলিঙ্গের বৃহত্তর সিলেটের ব্যুরো চিফ থেকে সফল সম্পাদক : স্মৃতিকথায় প্রবীণ সাংবাদিক চিন্ময় আচার্য

স্ফুলিঙ্গের বৃহত্তর সিলেটের ব্যুরো চিফ থেকে সফল সম্পাদক : স্মৃতিকথায় প্রবীণ সাংবাদিক চিন্ময় আচার্য

শুল্ক ফাঁকি দিয়ে বাইক চোরাচালানের অভিনব কৌশল,কোটি টাকার ভারতীয় চোরাইস্পোর্টস বাইক জব্দ

ইউনিক ও বেঙ্গল স্লিপার কোচের ধাক্কায় খাদে বাস : শিশুসহ ৮ প্রাণহানি

ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ বাড়িওয়ালার !

সাইফুরের মৃত্যুদণ্ড, রনি-তারেক ও অর্জুনের যাবজ্জীবন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *