অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন দায়িত্বে সাবেক তুখোড় ফুটবলার কাজী জামাল

অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন দায়িত্বে সাবেক তুখোড় ফুটবলার কাজী জামাল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের উপশহরের গৌরব, দেশের ফুটবলাঙ্গন কাঁপানো সাবেক জাতীয় ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী জামাল বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন এডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত এই নতুন কমিটিতে তাঁকে অন্যতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের বিদ্যমান কমিটি ভেঙে এই নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সাবেক এই তারকা ফুটবলার মাঠের খেলা থেকে অবসর গ্রহণ করলেও দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং সামাজিক নানা কর্মকাণ্ডে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। বক্সিং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে তাঁর এই গুরুত্বপূর্ণ অন্তর্ভূক্তিতে উপশহরের ক্রীড়ামোদী মানুষসহ সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও আনন্দের বন্যা বইছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় সামাজিক সংগঠন, বিভিন্ন ক্রীড়া সংস্থা ও সর্বস্তরের শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, কাজী জামাল যশোরের উপশহরের অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত কাজী পরিবারের সন্তান। তাঁর সম্মানিত পিতা প্রয়াত কাজী আব্দুল খালেক ছিলেন উপশহরের অত্যন্ত সফল ও সর্বজন শ্রদ্ধেয় ইউপি চেয়ারম্যান এবং প্রখ্যাত সমাজসেবক। পিতার দেখানো পথ অনুসরণ করে তাঁর দুই সন্তানই আজ সমাজ ও দেশের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন।

কাজী জামালের ছোট ভাই কাজী রনি একজন সফল ব্যবসায়ী এবং জনপ্রিয় সামাজিক সংগঠন ‘রোটারি ক্লাব’-এর সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় অবদান রাখছেন। দুই ভাই মিলে দীর্ঘদিন ধরে এলাকায় বহুমুখী উন্নয়নমূলক ও মানবিক কাজ পরিচালনা করে আসছেন।

কাজী জামাল জাতীয় পর্যায় থেকে বক্সিং খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং দেশের খেলাধুলার প্রসারে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়ানুরাগীরা।

ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *