যশোর পুলিশ সুপারের হাত থেকে আবারও পুরস্কৃত এসআই অলক

যশোর পুলিশ সুপারের হাত থেকে আবারও পুরস্কৃত এসআই অলক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

স্বীকৃতি, প্রশংসা কিংবা যেকোনো প্রকারে কাজের সঠিক মূল্য প্রদান মানুষের কর্মস্পৃহাকে বহু গুণে বাড়িয়ে দেয়। সেই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং একাধিক চাঞ্চল্যকর মামলার দুর্ধর্ষ আসামিদের গ্রেফতার করে যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আবারও শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন উপ-শহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) সাব-ইনস্পেক্টর (এসআই) অলক কুমার দে।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) মহোদয়ের হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তিনি।

সাব-ইনস্পেক্টর অলক কুমার দে যশোরে যোগদানের পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার রহস্য উন্মোচন করে জেলা পুলিশজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাঁর অকুতোভয় অভিযান এবং পেশাগত দক্ষতার কারণে ইতিমধ্যেই একাধিকবার তিনি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট থেকে সম্মাননা ও পুরস্কৃত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের এই সাফল্যের কৃতিত্ব একা না নিয়ে এসআই অলক কুমার দে জেলা পুলিশের শীর্ষ ও সার্কেল পর্যায়ের চমৎকার নেতৃত্বকে উৎসর্গ করেছেন। তিনি জানান, ‘ক’ সার্কেল মহোদয়ের  সরাসরি নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উপ-শহর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন যেমন অত্যন্ত সহজ হয়েছে, তেমনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বেশ কিছু জনকল্যাণমুখী কাজ করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।

পাশাপাশি যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম স্যারের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণার কথা উল্লেখ করে তিনি বলেন, “কাজের ক্ষেত্রে তিনি যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন এবং জুনিয়র অফিসারদের যেভাবে গাইড করেন, তা যেকোনো অফিসারের জন্যই অনুকরণীয়। এই অর্জন পুরো টিমের।”

যশোর জেলা পুলিশ প্রশাসনের এই স্বীকৃতি তাঁকে আগামী দিনে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভেজাল ও অপরাধমুক্ত সমাজ গঠনে আরও একাগ্রতার সাথে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *