অভয়নগরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু

অভয়নগরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে অভয়নগর উপজেলার উড়োতলা এলাকার ‘মজুমদার ব্রান অয়েল মিল’-এর সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী। নিহত অপর মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার পর খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস অভয়নগরের মজুমদার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় মোটরসাইকেলসহ দুই আরোহী বাসের সামনের অংশে আটকে যান। বেপরোয়া বাসটি সে অবস্থাতেই প্রায় আধা কিলোমিটার পথ তাঁদের টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি থামালে বাসের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় দুই আরোহীকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা দ্রুত তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমজেদ গাজীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অপর আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান জানান, ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়ার আইনি প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরে মাদক সেবনের দায়ে পুলিশের হাতে ধৃত ২ : ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের জেল

ভাতুড়িয়ায় পারিবারিক কলহ : ভাবিকে পিঠে ছুরিকাঘাত করল নেশাগ্রস্ত দেবর

অভয়নগরের বাহারুল হত্যা মামলায় নতুন মোড় : ব্যাংকে লেনদেনের তথ্যসহ ভাড়াটে খুনি গ্রেপ্তার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী যশোরে : বিমানবন্দর থেকে সড়কপথে চুয়াডাঙ্গায় গমন

যশোরে এনজিও চাকরি মেলায় উপচে পড়া ভিড় : পাঁচ শতাধিক পদের বিপরীতে সিভি জমা দিলেন ১০ হাজার প্রার্থী

‘শুধু বিসিএস নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে’: জেলা শিল্পকলায় অধ্যাপক নার্গিস বেগম

ডেঙ্গুর লার্ভা পাওয়ার অভিযোগে যশোর জেনারেলের সামনে ২ ভবনকে ১.৬০ লাখ টাকা অর্থদণ্ড

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *