অভয়নগরে কয়লা প্রতিষ্ঠান থেকে ৩ ব্যবসায়ী উদ্ধার

অভয়নগরে কয়লা প্রতিষ্ঠান থেকে ৩ ব্যবসায়ী উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে ব্যবসায়িক পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তিন ইটভাটা ব্যবসায়ীকে অবৈধভাবে জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে। পরবর্তীতে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জিম্মিদশা থেকে তাদের উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকার একটি কয়লা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।

উদ্ধারকৃত ব্যবসায়ীরা হলেন পিরোজপুর জেলার কাঠালিয়া উপজেলার কৈকালী গ্রামের বাসিন্দা মামুন হোসেন (৪২), মহেসকান্দি গ্রামের বাসিন্দা মহিবউল্লাহ (২৯) এবং ভান্ডারিয়া উপজেলার বড়কানুয়া গ্রামের বাসিন্দা ছগির হাওলাদার (৪২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও ঘটনা সূত্রে জানা যায়, নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকার ‘মেসার্স নিউ আবির এন্টারপ্রাইজ’-এর মালিক আবির, ইয়াসমিন ও মারুফের সাথে উদ্ধার হওয়া ওই তিন ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে কয়লা ক্রয় ও ব্যবসায়িক লেনদেন চলে আসছিল। লেনদেনের একপর্যায়ে প্রায় ২০ লাখ টাকার বকেয়া সৃষ্টি হয়। উক্ত বকেয়া টাকা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইটভাটা ব্যবসায়ীরা।

পরবর্তীতে নতুন করে ব্যবসায়িক চুক্তি সম্পাদনের অযুহাত দেখিয়ে ওই তিন ইটভাটা ব্যবসায়ীকে নওয়াপাড়ার উক্ত কয়লা প্রতিষ্ঠানে ডেকে আনা হয়। সেখানে পৌঁছানোর পর পাওনা টাকা অবিলম্বে পরিশোধের তাগিদ দিয়ে তাদের একটি কক্ষে অবরুদ্ধ ও জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ ওঠে।

খবর পাওয়ার পরপরই অভয়নগর থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *