ত্যাগ ও আনন্দের মহিমায় কোটচাঁদপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

ত্যাগ ও আনন্দের মহিমায় কোটচাঁদপুরে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর (ঝিনাইদহ) ।। ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার

​ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ত্যাগের মহিমায় ঝিনাইদহের কোটচাঁদপুরে সারা দেশের ন্যায় পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা ।বৃহস্পতিবার (২৮ মে ) সকাল থেকেই উপজেলার প্রতিটি প্রান্তের আকাশ-বাতাস ‘ঈদ মোবারক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পৌর শহরের কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসা ময়দানে সকাল ৭.৩০ মিনিটে কোটচাঁদপুর উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ও প্রখ্যাত আলেম আলহাজ্জ্ব মাওলানা মো. বাহারুল ইসলাম। এরপর সকাল ৮.৩০ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় হেড মুহাদ্দিস মো. সিরাজুল ইসলামের ইমামতিতে।

পৌর প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিশাল জামাতে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। নামাজের পূর্বে শুভেচ্ছা ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক ঝিনাইদহ জেলা জামায়াতের আমির বিশিষ্ট আলেম আলহাজ্জ্ব ডঃ মুজাম্মিল হক, কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ আনছারুল ইসলাম, উপজেলা আমির মাও. তাজুল ইসলাম, থানা জামায়াতের সাবেক সেক্রেটারি সিনিয়র প্রভাষক শরিফুল ইসলাম এবং কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. ইলিয়াস মিয়া, কোটচাঁদপুরের সিনিয়র সাংবাদিক রফিক মন্ডল, সাংবাদিক জাঙ্গাগীর হোসেন, মোস্তাফিজুর রহমান এ্যাপেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাউয়ুম হুসাইন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও কোটচাঁদপুর মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ পৌর এলাকার ২৬টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই ছিল উপচে পড়া ভিড়।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এরপরই শুরু হয় চিরাচরিত কোলাকুলি ও একে অপরের সাথে কুশল বিনিময়। ধনী-দরিদ্র, ছোট-বড় নির্বিশেষে সবাই মেতে ওঠেন ভ্রাতৃত্বের এক অনন্য মেলবন্ধনে।
​উপজেলা জুড়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ২০২৬ সালের পবিত্র ঈদুল আযহা’র উৎসব সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *