সৌদির সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদুল আযহার নামাজ আদায়

সৌদির সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদুল আযহার নামাজ আদায়

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি স্থানে এবারও ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বুধবার(২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার নিত্যানন্দপুর স্কুল মাঠসংলগ্ন জামায়াত ঘরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ভালকি, পায়রাডাঙ্গাসহ উপজেলার আরও কয়েকটি এলাকায় পৃথকভাবে ঈদের নামাজ আদায় করা হয়। বৃষ্টির কারণে খোলা মাঠের পরিবর্তে জামায়াত ঘরে নামাজ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সৌদি আরবের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা দীর্ঘদিন ধরেই ঈদের জামাত আয়োজন করে আসছেন। এবারও দখলপুর, নারায়ণকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, নিত্যানন্দপুর, ভালকি ও পায়রাডাঙ্গা এলাকার শতাধিক মুসল্লি জামাতে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম কোরবানি ও ত্যাগের গুরুত্ব তুলে ধরেন।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *