ফ্যানে ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফ্যানে ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলায় একই সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) ভোর সকাল ৬টার দিকে নিজ বাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যানে ধান ওড়াতে গিয়ে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। একই সাথে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

নিহতের পারিবারিক সূত্র ও স্বজনরা জানান, সোমবার ভোর সকালে মজিবর খাঁ বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান চালিয়ে ধান থেকে ময়লা ওড়ানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ফ্যানটি চালু না হওয়ায় মজিবর খাঁ নিজেই তা পরীক্ষা করতে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সচল হওয়া ফ্যানটি ছিটকে সরাসরি মজিবরের বুকের ওপর পড়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বামীকে ছটফট করতে দেখে এবং বাঁচানোর আকুলতায় স্ত্রী মোমেনা বেগম দ্রুত তাকে টেনে ধরতে যান। কিন্তু অসাবধানতাবশত তিনিও তাৎক্ষণিকভাবে বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই এই দম্পতির করুণ মৃত্যু হয়। সকালের এই আকস্মিক লঙ্কাকাণ্ডে পুরো পরিবার ও প্রতিবেশীদের মাঝে কান্নার রোল পড়ে যায়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এই মর্মান্তিক ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফাইল ছবি সংগৃহীত।

 

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *