বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন !

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন !

স্ফুলিঙ্গ ডেক্স :

স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও তার একপর্যায়ে ছোট ভাই ফয়সালকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মোর্শেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত মোর্শেদকে (৪০) আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক মোর্শেদের স্ত্রী একটি কারখানায় নাইট শিফটে কাজ শেষ করে বৃহস্পতিবার সকালে বাড়িতে ঘুমাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশে শিশুদের হই-হুল্লোড়ে তার ঘুমের ব্যাঘাত ঘটলে মোর্শেদ শিশুদের বকাবকি করেন। ছোট ভাই ফয়সাল (২৫) এতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে প্রথম দফায় তর্কাতর্কি হয়।

প্রাথমিক ঝগড়া শেষে দুই ভাই বাইরে চলে গেলেও দুপুরে বাড়িতে ফেরার পর পুনরায় তাদের মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোর্শেদ ঘর থেকে দা এনে পেশায় রং মিস্ত্রি ফয়সালকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হলেও পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *