“মারা গেলে লাশটা নড়াইলে নিও না”-মাশরাফি বিন মুর্তজা

“মারা গেলে লাশটা নড়াইলে নিও না”-মাশরাফি বিন মুর্তজা

স্ফুলিঙ্গ ডেক্স :

ক্রিকেট মাঠের একসময়ের ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মুর্তজা আজ প্রচণ্ড অভিমানে নীল। একসময় যে মাশরাফির হাসিতে নড়াইলসহ পুরো দেশ আনন্দিত হতো, সেই তিনি এখন বলছেন—মৃত্যুর পর তার মরদেহ যেন নড়াইলের মাটিতে নিয়ে যাওয়া না হয়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর লোকচক্ষুর আড়ালে থাকা এই তারকার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন তার বাবা গোলাম মুর্তজা।

গোলাম মুর্তজা জানান, ৫ই আগস্টের পর থেকে মাশরাফি ও তার পরিবার এক প্রকার গৃহবন্দী অবস্থায় আছেন। ছেলের বর্তমান মনের অবস্থা তুলে ধরে তিনি বলেন, “মাশরাফি খুব আঘাত পেয়েছে। সেই হাসিখুশি মাশরাফি আর নেই। সে আমাকে বলেছে, আমি মারা গেলে আমার লাশটা যেন নড়াইলে না নেওয়া হয়”। একজন বাবার কাছে ছেলের এমন আর্তি কতটুকু কষ্টের, তা ভাষায় প্রকাশ করা কঠিন。

পরিবারের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে গোলাম মুর্তজা অত্যন্ত হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের আয়-রোজগার বলতে গেলে এখন শূন্যের কোঠায়; পথের ফকির দশা”। তারা কোনো প্রকার অনৈতিক লেনদেন বা ‘ধান্দাবাজি’র সঙ্গে কখনো জড়িত ছিলেন না দাবি করে তিনি আরও জানান যে, বর্তমানে পৈতৃক জমিজমা ও খামারের আয় দিয়েই তাদের টেনেটুনে চলতে হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাশরাফির বাবা আক্ষেপ করে বলেন, প্রায় দুই বছর ধরে মাশরাফিরা এক ধরনের জেলখানায় বন্দি জীবন অতিবাহিত করছেন। তার স্বাভাবিক জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। এলাকার মানুষ বা ভক্তদের সঙ্গে যে যোগাযোগ ছিল, তাও এখন নেই বললেই চলে।

মাশরাফির এই চরম অভিমান ও নড়াইলকে নিয়ে তার এমন ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফাইল ছবি

তথ্যসূত্র: ১৪ মে, ২০২৬। কালবেলা ও অনলাইন ডেস্ক।

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *