খড়কির বাহিনীর প্রধান ডিকু পাকড়াও

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের খড়কি এলাকার ত্রাস হিসেবে পরিচিত ‘ডিকু বাহিনী’র প্রধান ও একাধিক মামলার আসামি আক্তারুজ্জামান ডিকুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে শহরের কাজীপাড়া আমতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি টিম।

​পুলিশ সূত্রে জানা গেছে, আক্তারুজ্জামান ডিকুর বিরুদ্ধে একটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ  জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে ডিকু খড়কি এলাকায় ব্যাপক দাপট দেখিয়ে আসছিলেন। তার নেতৃত্বে গড়ে ওঠা বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, এলাকায় রাজত্ব কায়েমসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর ডিকু আত্মগোপনে চলে গেলেও তার বাহিনীর সদস্যরা এখনো এলাকায় সক্রিয় বলে অভিযোগ রয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *