১ কেজি গাঁজা সহ যুবক গ্রেফতার

রফিক মন্ডল নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর ( ঝিনাইদহ:) থেকে :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম সুমন মন্ডল। তিনি ভগমান গরসুতি গ্রামের সাবেক মেম্বার মোশারফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর ক্যাম্পের এএসআই কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সুমন মন্ডলকে তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *