আদর্শ সমাজ গঠনে প্রশিক্ষিত নেতৃত্বের বিকল্প নেই : কোটচাঁদপুরে অধ্যক্ষ আঃ হাই

রফিক মন্ডল কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ২৮ এপ্রিল -২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার আল ফালাহ ইসলামী সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আঃ হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ড. মাওলানা মুজাম্মিল হক ।

কোটচাঁদপুর উপজেলা শাখার আমীরের সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার শাহাবুদ্দিন খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নায়েবে আমীর মাষ্টার আজিজুর রহমান, মাষ্টার মশিয়ার রহমান, মাষ্টার রেজাউল ইসলাম , সাবেক চেয়ারম্যান মতিউর রহমান সাবেক চেয়ারম্যান শাহ আলম, মাওলানা নুরুন্নবী, মাওলানা আতিকুর রহমান সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক,পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাউয়ুম সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে তৃণমূল পর্যায়ে সুশৃঙ্খল ও প্রশিক্ষিত নেতৃত্ব অপরিহার্য।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *