শৈলকুপায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারালেন স্কুল শিক্ষক

ঝিনাইদহ প্রতিনিধি:

‎ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হাফিজুর রহমান (৩৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শৈলকুপার হাট ফাজিলপুর এলাকার ছাবিনগর স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও ছাবিনগর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‎স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৭টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন স্কুল শিক্ষক হাফিজুর রহমান। পথিমধ্যে ছাবিনগর স্টান্ডে পৌঁছলে একটি অটোভ্যান ও মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাফিজুর রহমান গুরুতর আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

‎মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, হাসপাতালে পৌছানোর আগেই দুর্ঘটনার শিকার স্কুল শিক্ষক মারা যান। মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা হাসপাতালে পৌছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতাল থেকে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *