পুটখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান : ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ‘উইনিক্স’ (Unix) সিরাপ উদ্ধার করেছে । বুধবার (২২ এপ্রিল) ভোরে বিজিবির একটি বিশেষ দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল মোতায়েন করেন। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করতে সক্ষম হন।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৩ হাজার ২০০ টাকা। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। মাদকের এই অবৈধ চালান যাতে দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় বিজিবি দিন-রাত অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকের চালানটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *