কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পাওনা টাকাকে কেন্দ্র করে দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮), ছোট ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) গুরুতর আহত হয়েছেন।

​মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

​হাসপাতালে দিয়াদের গাড়িচালক বিল্লাল হোসেন জানান, প্রতিবেশী মুসা মিয়া দিয়ার পরিবারের কাছে কিছু টাকা পাওনা ছিলেন। ভোরে ওই পাওনা টাকা চাইতে তাদের বাসায় যান মুসা। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মা ও দুই ভাই-বোন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক মুসা মিয়া নিজেও এ ঘটনায় আহত হয়েছেন। তাকে আটক করে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতীকি ছবি।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *